1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত এমপি শাহজাহান চৌধুরীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ, চালু হলো অনলাইন ফর্ম কক্সবাজারে পুলিশের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার, আটক ৩ পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার বিএনপি এনসিপির কর্মসূচি ঠেকানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: সারজিস আলম ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন মিলেনি

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ৬:৪৬ পিএম

টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৫ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম কচ্ছপিয়ার স্থানীয় নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫ জন ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে র‌্যাব জানায়, অজ্ঞাতনামা আসামীরা তাদেরকে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার হওয়া ভিকটিম এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com