1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী উখিয়ার গৃহবধূর জীবন বাঁচাল পেকুয়া পুলিশ, পাশে ছিল দুই মাসের শিশু টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ টেকনাফ সীমান্তে ইতিহাসের ‘বৃহত্তম’ ইয়াবার চালান জব্দ, আটক ২ মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩ ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ৮:৩৩ পিএম

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের ডাকাতির পরিকল্পনাকালে অস্ত্র ও গোলাবারুদসহ তিন ডাকাতকে আটক করেছেন বিজিবি জওয়ানেরা। আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সুত্র জানায়, ৯ সেপ্টেম্বর (বুধবার) ৩টা ১৫মিনিটের দিকে সী-বিচ বিওপির দায়িত্বপুর্ণ এরিয়ার শিশু পার্কস্থ এলাকায় অভিযান চালিয়ে ১টি শুটার গান, ৭রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি বাটন মোবাইল, ১টি পিস্তল ও ১টি ইজিবাইকসহ তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত ডাকাতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার রওশন আলী ও ছমিরা ইয়াছমিনের ছেলে আল আমিন(১৯), একই এলাকার আব্দুল হাফেজ ও ফাতেমা বেগমের ছেলে রবিউল হাসান(২১), টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার বশির আহমদ ও লায়লা বেগমের ছেলে নুরুল আবছার(২৬)। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেন। সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com