1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ২:৫১ পিএম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে টেকনাফ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ উপজেলা ঘোষণা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।

একই অনুষ্ঠানে টেকনাফ উপজেলার ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিজয়ীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন ও প্ল্যান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার এ অর্জন শিশুদের অধিকার সুরক্ষায় এক অনন্য ও গর্বিত মাইলফলক। কোনো শিশুই যেন বাল্যবিবাহ বা শিশুশ্রমের শিকার না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এই অর্জনকে দীর্ঘস্থায়ী ও টেকসই করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, “শিশু অধিকার রক্ষা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। টেকনাফকে শতভাগ বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখতে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক সচেতনতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং শিশুদের বিদ্যালয়মুখী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত কৃতী শিক্ষার্থী ও বিজয়ী শিশুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com