ইনানীতে পাটোয়ারটেক সৈকত সংলগ্ন ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটিতে ফায়ার সার্ভিস, উখিয়ার উপজেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধি থাকবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান,অগ্নিকান্ডে আহত ৩ জনকে বিমান যোগে ঢাকায় পাঠানো হবে এবং যে সকল মরদেহ সনাক্ত হয়নি তাদের ডিএনএ টেস্ট করা হবে।