1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত

টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৭:৪৫ পিএম

টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ ‘রফিক বাহিনীর সক্রিয় সদস্য শেখ বিজয় (২৩)কে গ্রেফতার করেছে এসআরবি-১৫ । গ্রেফতারকৃত শেখ বিজয় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার বাসিন্দার শাহ আলমের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার‌ এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, ২৮ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে হোয়াইক্যং ক্যাম্পের একটি দল নয়াবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অবস্থান করছে। এরপর রাত আনুমানিক ১টা ৫ মিনিটে পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মো. শাহজাহানের বসতবাড়ির উত্তর পাশের খালপাড়ে অভিযান চালায় এসআরবি-১৫। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে, এসময় শেখ বিজয়কে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ১টি একনলা দেশীয় বন্দুক, ২টি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৬টি ধারালো ছোরা এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

এসআরবি-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com