1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সমঝোতার অভিমানে লংমার্চে যাননি নাহিদ ইসলাম চোখে আলো নেই, মেধায় উজ্জ্বল তাহমিনার জিপিএ-৫ নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, মজুত আছে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস: বাপেক্স আওয়ামী লীগ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, এখন আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ মিয়ানমারে পাচারকালে ৭৫০ ব্যাগ সিমেন্টসহ আটক ১২ কক্সবাজারে বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই করল ছাত্রদল নেতা চকরিয়ায় মহানগর এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের জন্য কোটি টাকার আশ্রয় যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

চকরিয়ায় মহানগর এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৬ ৪:১৬ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রশিদ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রশিদ আহমদ পহরচাঁদা দক্ষিণ পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র।

সোমবার (২ নভেম্বর) সকালে চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার জানান, সকালে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন বৃদ্ধ রশিদ আহমদ। সে সময় তিনি একেবারে রেললাইন ঘেঁষে হাঁটছিলেন। তবে শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হুইসেলের আওয়াজ শুনতে পাননি তিনি। এর ফলে ট্রেনের ধাক্কায় অনেক দূরে ছিটকে পড়েন। এ সময় তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com