1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ১০:১৪ এএম

বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সঙ্গে থানায় দেখা করতে গিয়ে আটক হয়েছেন আরও দুজন। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর কালিজিরা ও কোতোয়ালি মডেল থানায় এসব ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি জানান, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও মাস্ক উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জব্দ করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির বলে প্রচার করার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশের এই কর্মকর্তা জানান, পাঁচজনকে থানায় নিয়ে আসার পর তাদের সঙ্গে দেখা করতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমন থানায় আসেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদেরও আটক করে।

ওসি জানান, আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com