1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ১০:২১ এএম

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নেতার নাম মজিবুর রহমান রুহিত (২৬)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। রুহিত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য। তিনি সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিবরণ এবং সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com