সেন্টমার্টিন দ্বীপ লাগোয়া দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল এবং ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছসহ ৩৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার ভোরে রাত ৩টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে মাছ শিকারের সময় ট্রলিং বোট দুটি জব্দ করা হয় এবং তল্লাশি চালিয়ে জাল, মাছ ও জেলেদের আটক করা হয়।
আটককৃত জেলে, জব্দকৃত বোট, জাল ও মাছের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সূত্র: টিটিএন