1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় হ্যাচারির নামে সরকারি জমি দখল, গুড়িয়ে দিলো বনবিভাগ শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২ মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উখিয়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ: ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় শীর্ষে যারা

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ৭:০৯ পিএম

গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের চট্টগ্রামের ভাষায় বিভিন্ন গালি দিয়ে আলোচনায় আসা অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালত থেকে মুক্তি পেয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণে বলেন, সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।

এর আগে শুক্রবার রাতে পলাতক এক ছাত্রলীগের নেতার নেতৃত্বে অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করে মবের চেষ্টা করা অভিযোগ ওঠে। পরে সিএমপির কর্ণফুলী থানার পুলিশ গিয়ে কামাল উদ্দিনকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার বিকেলে সিএমপির ৮৮ ধারায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত কামাল উদ্দিনকে মুক্তি দেন।

মুক্তি পেয়ে কামাল উদ্দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে।

আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’ কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী।

তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন মামলায় তিনি এখনো আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত উনাকে মুক্তি দেন।

বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন।

নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তাঁর এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সেসব ভিডিও শেয়ার করেছেন। মন্তব্য করেছেন।

সুত্র: দৈনিক কালের কন্ঠ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com