1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস হত্যা মামলায় আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায় টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড ও গুলি উদ্ধার, ধ্বংস করলো বোম ডিসপোজাল টিম স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বি/স্ফো/রক তৈরির সরঞ্জামসহ আ/ট/ক ২ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড ও গুলি উদ্ধার, ধ্বংস করলো বোম ডিসপোজাল টিম

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৬ ৮:৪৩ পিএম

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগান (এমজি) গুলি এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।

রোববার এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তার সহযোগীদের নিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হ্নীলা ইউপির দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক-সি, সাব ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছে। এসআরবি-১৫ এর সিপিসি-১, টেকনাফক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি ইজিবাইকের পেছনে যাত্রী বসার স্থানে একটি পুরাতন সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সহায়তায় ইজিবাইকের পেছন থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মডেল ও লট নম্বর অস্পষ্ট ৭টি গ্রেনেড, ৬টি এজিএল (AGL) গ্রেনেড, দুটি বয়ামে রক্ষিত ৫০ রাউন্ড ও ২৬ রাউন্ডসহ মোট ৭৬ রাউন্ড এমজি গুলি, ১টি কালো রঙের পুরাতন প্লাস্টিকের খালি ম্যাগাজিন এবং ১টি পুরাতন ব্যাটারিচালিত ইজিবাইক।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত গ্রেনেড ও এজিএল গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দাহ্য বিস্ফোরক পদার্থ হওয়ায় এগুলো পরিবহন বা সংরক্ষণে জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। এ অবস্থায় বিস্ফোরকগুলো ধ্বংসের আবেদন জানানো হলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ২১ নভেম্বর রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশনা ও ক্ষমতাপত্র প্রদান করেন।

সে অনুযায়ী ১০ পদাতিক ডিভিশনের জিএস ব্রাঞ্চের বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

​এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এফ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com