1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ সেন্টমার্টিনে ট্রলিং বোট বিপুল পরিমাণ মাছসহ শতাধিক জেলে আটক উখিয়া ভূমি অফিসে দালালদের দাপট, ৮০ হাজার টাকা দিয়েও মেলেনি খতিয়ান মানববন্ধনের পর নিহতের বাবার সঙ্গে ওসির সাক্ষাৎ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ ‘শেখ হাসিনা কি বেঁচে আছেন, মানুষের মনে বড় প্রশ্ন’ উখিয়ার রত্নাপালং তুলাতুলি এলাকায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ চকরিয়া থানার ওসিসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতি মামলা

বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ৪:১৯ পিএম

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মতামত কলাম পড়ুন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।মতামত কলাম পড়ুন

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com