1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১১:১৬ এএম

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে শফিকুর রহমান (১৫) নামের এক রোহিঙ্গা কিশোর আহত হয়েছেন।

 

গুলিবিদ্ধ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বুধবার (০৯ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহত শফিকুর রহমান নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এইচ এর শেড নং ৬৩৫/০৪-এ বসবাস করেন। তার পিতা মোহাম্মদ রফিক। এমআরসি নম্বর: ২৯৭৪৫-বি।

 

স্থানীয় সূত্র জানায়, শফিকুর রহমান পেশায় একজন টমটম চালক। বুধবার দুপুরে আই ব্লকের দিক দিয়ে যাওয়ার সময় কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নুর কামাল গ্রুপের সদস্যরা তাকে অপহরণের চেষ্টা করে। অপহরণের সময় সে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ডান পায়ে গুলি ছোড়ে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

 

বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পে অপরাধীদের দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com