1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৬৮ ক্যান হ্যান্টার বিয়ারসহ মাদক পাচারকারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ৩:২১ পিএম
Oplus_0

 

টেকনাফে অভিযান চালিয়ে ১৬৮ ক্যান হ্যান্টার বিয়ারসহ হুমায়ুন কবির (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা। আটককৃত হুমায়ুন কবির টেকনাফ কলেজপাড়ার বাসিন্দা এবং মোঃ নুরুল ইসলামের ছেলে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী সৈকত পরিবহনের একটি মিনি বাস ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। বাসের সর্বশেষ সিটে বসে থাকা হুমায়ুনের কাছে থাকা নেভি ব্লু, লাল ও কালো রঙের তিনটি কাপড়ের ব্যাগ থেকে ১৬৮ ক্যান হ্যান্টার বিয়ার উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির জানান, তিনি উক্ত বিয়ার কক্সবাজার থেকে কিনে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।

 

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধে উখিয়া ব্যাটালিয়ন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

 

ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটক আসামি ও জব্দকৃত বিয়ার উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com