1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৪:১৪ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আব্দুল হাই খান (৪৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিলেন। এসময় ওই এলাকার আব্দুল হাই খান মাদক সেবন করতে নিষেধ করেন। তখন জসিম, রাকিব উত্তেজিত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত জসিম ও রাকিবের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, আমার ছেলে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব কিছু না বলে উত্তেজিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে হাত-পা ভেঙে গেছে। মাথার কয়েকটি জায়গায় আঘাত করা হয়েছে। তারা কিছু দিন আগে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com