1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো

টেকনাফে শীর্ষ মাদক ও মানব পাচারকারী বেলাল আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৯:২৫ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার শীর্ষ মাদক ও মানব পাচারকারী মো. বেলালকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

 

রবিবার (৩ আগস্ট) বিকালে পুলিশের একটি দল সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বেলাল উপজেলার পুরান পাড়ার বাসিন্দা উলা মিয়ার ছেলে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি সুবিধাভোগী চক্র বিপুল অর্থের বিনিময়ে তাকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরদারিতে রয়েছে।

 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃত বেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক ও মানব পাচার প্রতিরোধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com