1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

কক্সবাজারে আলোচিত শরীফ হত্যার মূল হোতা আব্দুল করিম গ্রেফতার

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ১১/১২/২০২৫ ১০:০৩ এএম

কক্সবাজার সদর থানাধীন পি.এম. খালীর আলোচিত শরীফ হত্যা মামলার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম (৩৫) র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে। র‌্যাব জানায়, পূর্বের বিরোধের জেরে গত ৩০ নভেম্বর উত্তর নয়াপাড়া এলাকায় ভিকটিম মো. শরীফকে লক্ষ্য করে আব্দুল করিম অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে ২ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির সহায়তায় ১১ ডিসেম্বর পটুয়াখালী সদর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আব্দুল করিমকে গ্রেফতার করে।

অভিযানে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ৬৩৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com