1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

টেকনাফে নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার আসামি মোহাম্মদ রিদুয়ান গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ২:০৪ পিএম

### নুরুল হক হত্যা মামলার আসামি মোহাম্মদ রিদুয়ান গ্রেফতার

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় সংঘটিত আলোচিত নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮) কে র‌্যাব-১৫ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রিদুয়ান টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি নুরুল হক হত্যাসহ অন্যান্য মামলার সঙ্গে যুক্ত বলে র‌্যাব জানিয়েছে।

ঘটনা ঘটেছিল ১৫ মে ২০২২ সালে, যখন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে নুরুল হককে কুপিয়ে গুরুতর আহত করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

র‌্যাব-১৫ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ১৭ ডিসেম্বর রিদুয়ানকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com