1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ডিসির পর এবার কক্সবাজারের এসপির পরিচয় ভাঙিয়ে প্রতারণা : এসপির সতর্কবার্তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১২/২০২৫ ১০:৫৫ এএম

কক্সবাজারে জেলা প্রশাসকের পর এবার পুলিশ সুপারের (এসপি) পরিচয় ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে একটি চক্র।

সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে এসপির ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

বুধবার বিষয়টি সামনে আসার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কবার্তা প্রকাশ করেন পুলিশ সুপার। সেখানে তিনি জানান, তার নাম–ছবি ব্যবহার করে কেউ যদি কোনো বার্তা পাঠায় বা আর্থিক লেনদেনের অনুরোধ করে, তবে তা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে করা হচ্ছে।

কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নামে ব্যক্তিগত নম্বর ব্যবহার করে বার্তা পাঠানো, টাকা চাইলে বা সন্দেহজনক কিছু মনে হলে অবিলম্বে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এ ধরনের প্রতারণা নতুন করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং সংশ্লিষ্ট প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com