1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চাকরি হারাচ্ছেন যে ৩৩ এসপি চীনা করিডোর: মিয়ানমারের গৃহযুদ্ধ ও ভারতের টেনশন প্রধান বাধা অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নতুন কর্মপরিকল্পনা: টেকনাফকে অপরাধ মুক্ত করতে বার্তা এমপি শাহজাহান চৌধুরীর ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা: সোহেল তাজ টেকনাফ পৌর বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষনা, আহবায়ক রাজ্জাক- সদস্য সচিব এনামুল

রোহিঙ্গা পিতার ছেলে হাতে বাংলাদেশি এনআইডি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ৯:৪৭ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ১নং ওয়ার্ডে রোহিঙ্গা বংশোদ্ভূত এক যুবকের হাতে বাংলাদেশি এনআইডি কার্ড পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রে জানা যায়, রোহিঙ্গা তালিকায় নাম থাকায় পিতা ভোটার হতে না পারলেও ছেলে মো. ইলিয়াস কৌশলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে হাতে পেয়েছেন বাংলাদেশি এনআইডি ও ভোটার পরিচয়। তিনি তুমব্রু ক্যাম্পপাড়ার রোহিঙ্গা রশিদ আহমদের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ইলিয়াস বাংলাদেশি এক নারীকে বিয়ে করে সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করছেন। পাশাপাশি চোরাচালান ও অবৈধ ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে।


“তার পিতার নাম ভোটার তালিকায় নেই, ছেলে কিভাবে এনআইডি পেল তা অজানা। রোহিঙ্গাদের হাতে থাকা এসব এনআইডি দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।”
— শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, ঘুমধুম ইউনিয়ন

“রোহিঙ্গারা ভোটার হয়ে ইউনিয়নে বসতি স্থাপন করেছে। প্রশাসনের উচিত দ্রুত এসব এনআইডি বাতিল করা।”
— একে এম জাহাঙ্গীর আজিজ, সাবেক চেয়ারম্যান, ঘুমধুম ইউনিয়ন

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,
“রোহিঙ্গা ভোটার সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com