1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকেও হত্যা পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষিশ্রমিক নিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অনুপ্রবেশকালে গুলিবিদ্ধসহ ৫৩ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০১/২০২৬ ১০:৫৪ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় ৫৩ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ চলাকালে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল ওই ব্যক্তিরা। এ সময় এক বাংলাদেশিসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিচয় ও অনুপ্রবেশের উদ্দেশ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে কয়েকদিন ধরে টানা গোলাগুলির কারণে আতঙ্কে পড়েছেন সাধারণ মানুষ। এর প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্ত এলাকাতেও।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com