1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

সীমান্তে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ৯:৫৫ পিএম

টেকনাফ সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

​শনিবার রাতে হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। প্রথম অভিযানটি চলে রাত ১১টা ১০ মিনিটের দিকে হ্নীলা বিওপির চৌধুরীপাড়া বিজিবি পোস্ট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সেখানে অবস্থান নিলে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসা একদল পাচারকারীকে চ্যালেঞ্জ করা হয়। এসময় লবণ ক্ষেতে ওঁত পেতে থাকা পাচারকারীদের সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে নাফ নদীর তীর থেকে টেকনাফের রাসুলাবাদ এলাকার মৃত জোফর আলমের ছেলে মোঃ তোফায়েল (২১) এবং উলুচামারী গ্রামের রুস্তম আলীর ছেলে মোঃ ইউনুসকে (৩৩) আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে পৃথক অভিযানে হোয়াইক্যং বিওপির টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে মোঃ সিফাত (২০) নামে এক যুবককে আটক করে। তল্লাশিকালে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সিফাত হোয়াইক্যংয়ের মৃত আলী আকবরের ছেলে।

​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: জহিরুল ইসলাম জানিয়েছে, আটককৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল এই হ্নীলা এলাকা থেকেই বিজিবি তাদের সবচেয়ে বড় চালান সাড়ে ৮ লাখের বেশি ইয়াবা জব্দ করেছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com