1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

টেকনাফে বিজিবির টহলে বিক্রয় প্রতিনিধি ও অটোরিকশা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ১১:০৯ এএম

টেকনাফে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কৌশলগত টহল দলের দ্রুত ও পেশাদার পদক্ষেপে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাঁর অপহৃত অটোরিকশাটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে বিজিবি।

সূত্র জানায়, ১৮ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে টেকনাফ সদর উপজেলার কচ্ছপিয়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ২ বিজিবির একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রমে ছিল। এসময় তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে দ্রুত তাঁর কাছে পৌঁছে যায়। ওই ব্যক্তি জানান, একদল সশস্ত্র ডাকাত তাঁর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যক্তিগত মালামাল ও অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।

টহল দল কালক্ষেপণ না করে তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তাঁর পরিচয় নিশ্চিত করে। তিনি হলেন টেকনাফের কানকার ডিল এলাকার মো. রুহুল আমিনের পুত্র আব্দুল্লাহ (২১)। তিনি “ড্রাইপ্যাড” নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। বিক্রয়লব্ধ অর্থসহ অফিসে ফেরার পথে তিনি ডাকাত দলের হামলার শিকার হন।

ঘটনার পর ২ বিজিবির অধিনায়কের নির্দেশে টহল দল আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে সন্ত্রাসবিরোধী অভিযান ও তল্লাশি চালায়। অভিযানের একপর্যায়ে বিজিবি সদস্যরা ভুক্তভোগীর অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়। যদিও দুর্বৃত্ত চক্রের কোনো সদস্যকে আটক করা যায়নি, তবে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার ও তাঁর যানবাহন ফেরত পাওয়া স্থানীয় জনমনে স্বস্তি ফিরিয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিকশা ও ভুক্তভোগী আব্দুল্লাহকে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ আনুষ্ঠানিকতার মাধ্যমে টেকনাফ মডেল থানার মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ সীমান্তে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com