1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী ও কৃষিশ্রমিক নিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

নাফ নদীত বিজিবির টানা অভিযানে বিপুল ইয়াবা জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১১:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে গত ১৪৪ ঘণ্টায় মোট ছয়টি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা এবং ১০ জন আসামীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

২৩ নভেম্বর গভীর রাতে নাফ নদী দিয়ে সাঁতরে মিয়ানমার থেকে প্রবেশের সময় দুটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি। পরে বিজিবির অভিযানিক দল ব্যাগগুলো উদ্ধার করে ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করে।

এরপর ২৪ নভেম্বর ভোরে দমদমিয়া-বড়ইতলীর বিপরীতে নাফ নদীতে জেলের ছদ্মবেশে আসা একটি নৌকা আটক করে ২ বিজিবির টহল দল। তল্লাশিতে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারসহ মিয়ানমারের মংডুর বাসিন্দা হাকিম আলী (৫৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। নৌকার তিনজন পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মাদক ও মানবপাচারের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তি ও জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com