1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শেখ হাসিনার দুলাভাই পৌর আ.লীগের সাধারণ সম্পাদক যোগ দিলেন বিএনপিতে মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় জনসমুদ্র, চাঁদাবাজ বয়কটের ডাক আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে-শাহজাহান চৌধুরী উখিয়া ও টেকনাফে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসিটিভি দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই পীর যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারাজ নির্মাণ কাজে হাত দিব: তারেক রহমান জামায়াত নেতার বিরুদ্ধে আবাসিক হোটেলের জমি দখলের অভিযোগ

দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ৬:২৪ পিএম

আগামী ১২ তারিখ সারা দেশে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে মানুষ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। বাংলাদেশকে আমরা মেধানির্ভর, জ্ঞাননির্ভর, প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলব। সে লক্ষ্যে বিএনপি বহু পরিকল্পনা হাতে নিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় উত্তরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। যিনি এদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এই দল বাংলাদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে।’
এর আগে নির্বাচনী পথসভায় পৌঁছালে সুরাজপুরের হাজারো স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com