1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে যুবকের লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ২:০১ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকা থেকে জাহেদ হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

নিহত জাহেদ হোসেন রমজান আলীর ছেলে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ৭ জানুয়ারি দুপুর আনুমানিক ১টার দিকে কম্বনিয়া পাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের অপারেশন অফিসার পরিদর্শক মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com