1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

ইউনুস হত্যায় প্রধান আসামী আলমের নামে মামলা দায়ের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ১০:১৯ এএম

টেকনাফের আলোচিত ইউনুস হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে মো. আলমকে প্রধান আসামি করে করা হয়েছে।

নিহত ইউনুসের স্ত্রী কহিনুর আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর।

মামলায় মোট ৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে ৭-৮ জন।

মামলাটির জি.আর নং- ৭৯৯/২৫ । এতে বাংলাদেশ দণ্ডবিধির ৩৬৫/৩৮৫/৩০২/২০১/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গেলো মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদার তার সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমের ফোনকলে বাড়ি থেকে বের হন। পরদিন বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ নভেম্বর আছরের নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পৌরসভার কুলাল পাড়া কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com