1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

টেকনাফে চাকমা যুবক অপহৃত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১২/২০২৫ ৩:৪১ পিএম

কক্সবাজার টেকনাফে কৃষি কাজ করার সময় অস্ত্রের মুখে জিম্মি করে এক চাকমা যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত চাকমা যুবক সংকুচিং (৩৫) বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা।

একই সময় অপহরণ চেষ্টার মুখে পড়া এক বৃদ্ধ পালিয়ে এসে তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০)। তিনিও একই এলাকার বাসিন্দা।

এবাদুল্লাহ জানান, কাজ করার সময় হঠাৎ ২০-৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সংকুচিং চাকমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকেও ধরে নেওয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পালাতে সক্ষম হন। পালানোর সময় সন্ত্রাসীরা তার দিকে দুই রাউন্ড গুলি বর্ষণ করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৭৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com