1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ১২:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার, ২৯ অক্টোবর  ভোর ৫টায়, কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানাধীন জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি জঙ্গলে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com