1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ইয়াবা পাচারের মামলায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোস্তফা ও কক্সবাজারের সোনা মিয়ার মৃত্যুদণ্ড দিল আদালত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ২:০৯ পিএম

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় আদালত দুই রোহিঙ্গাসহ দুই জনকে মৃত্যুদণ্ড, দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন সাজা এবং একজনকে খালাস দিয়েছে। রায় মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোস্তফা ও কক্সবাজার শহরের সোনা মিয়া।
যাবজ্জীবন সাজা প্রাপ্তরা—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফুর ও মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।
খালাসপ্রাপ্ত—রামু উপজেলার আবদুর রহমান।

২০২০ সালের ২ মার্চ জেলা ডিবি অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে। পরবর্তীতে আদালতে অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান উপস্থিত ছিলেন, অপর চারজন ছিলেন না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com