1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

চকরিয়ায় পৈত্রিক ভিটে নিয়ে দ্বন্দ্ব: বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ১:৩৮ এএম

চকরিয়ার খুটাখালীতে পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাঁধা দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বড় ভাই নুরুল ইসলাম (৫২)কে হত্যা করেছে।

শুক্রবার (৩ জুলাই)সকাল ৮টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-নুরুল ইসলাম এবং তার ছোটো ভাই ঘাতক আব্দুর রহিম ওই এলাকার আলী হোছেনের ছেলে।

আহত অবস্থায় স্হানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়-নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে দীর্ঘদিন ধরে খুটাখালীর হরিখোলা ৬নং ওয়ার্ডে বসবাস করতেন।তাদের পৈত্রিক ভিটা থেকে ছোট ভাই আব্দুর রহিম গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসলে বড় ভাই নুরুল ইসলামকে ছুরিকাঘাত করেন।আহত অবস্থায় নুরুল ইসলাম প্রাণে বাঁচার অনেক চেষ্টা করেন।হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় এমইউপি সদস্য নাছির উদ্দিন বলেন,সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটার বিক্রির উদ্দেশ্যে গাছপালা কাটা শুরু করে। এসময় বাড়ীর লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন।

এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাঁধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বড় ভাইয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মমদ মনির হোসেন বলেন,পৈত্রিক ভিটা নিয়ে দুই সহোদরের মধ্যে ঝগড়া দেয়।পরে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে।লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘাতক ভাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com