1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

বিদ্রোহীদের দখলে থাকা রাখাইনের ১০ শহরে হচ্ছে না নির্বাচন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১০:১৬ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে থাকা ১৪টি শহরের ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশন (ইউইসি)। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে ১৭টি টাউনশিপ বা শহরের মধ্যে ১৪টিই আরাকান আর্মির দখলে রয়েছে। প্রতিবেদন মতে, এই ১৪টির মধ্যে ১০টি শহরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। শহরগুলো হলো রামরি, পাউকতাও, পোন্নাগিউন, রাথেডং, বুথিডং, মংডু, কিয়াকতাও, মিনবিয়া, মাইবোন ও ম্রাউক-উ।

রাখাইনের নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাকি চারটি শহর আন, তাউংগাপ, থান্ডওয়ে ও গওয়াতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জান্তার নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা সিত্তে, কিয়াকফিউ ও মানাউং-এ নির্বাচনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে এবং এই এলাকাগুলোতেও নির্বাচনের প্রস্তুতি চলছে।

মিয়ানমারে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। গত মাসে (২১ আগস্ট) সাধারণ নির্বাচনের আংশিক সময়সূচি প্রকাশ করে সরকার। এক বিবৃতিতে বলা হয়, দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার প্রায় এক তৃতীয়াংশে অর্থাৎ ১০২টি প্রশাসনিক এলাকায় প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে।

গত মাসে আরাকান আর্মি জানায়, রাখাইনে জান্তা সরকারকে কোনো নির্বাচন আয়োজন করতে দেয়া হবে না। দ্য ইরাবতীকে দেয়া এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির মুখপাত্র খাইং থুকহা বলেন, ‘আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো নির্বাচন হতে দেব না। মিয়ানমার সরকারের পরিচালিত কোনো নির্বাচন কখনোই রাখাইন জনগণের কল্যাণে হয়নি।’

২০২৩ সালের নভেম্বর পশ্চিম মিয়ানমারে ‘অপারেশন-১০২৭’ নামে সামরিক অভিযানে আরাকান আর্মি রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এবং পাশের চিন রাজ্যের পালেতোয়া টাউনশিপের নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে তারা রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেকে ঘিরে রেখেছে এবং কিয়াকফিউ দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার জন্য তীব্র লড়াই চালাচ্ছে। এই দ্বীপে চীনের বড় ধরনের বিনিয়োগ প্রকল্পগুলি অবস্থিত।

খাইং থুকহা বলেন, ‘নির্বাচন মানুষের সেবা করার জন্য হয়। যদি তা না হয়, তবে তা কেবল জনগণকে বিভ্রান্ত করবে।’ তিনি জোর দিয়ে বলেন, জান্তার এই নির্বাচন কেবলই ধোঁকা এবং স্থানীয় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com