1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন

টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ৭:০২ পিএম

টেকনাফের হ্নীলা থেকে অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ‘ল্যাংড়া রাসেল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, ২৫ এপ্রিল ভোররাতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকায় অভিযান পরিচালনা করে। এলাকার স্থানীয় ‘বক্কর মেম্বারের রাস্তার মাথা’ নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি রাসেল ওরফে ল্যাংড়া রাসেলকে (৩৮) গ্রেপ্তার করা হয়। আসামি ল্যাংড়া রাসেল এই অঞ্চলের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অপহরণ এবং ভয় দেখিয়ে চাঁদাবাজির মতো গুরুতর সব অভিযোগ রয়েছে। গত ১ এপ্রিল উখিয়া থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর মামলার পলাতক রাসেল প্রধান আসামী ছিল। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু রয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com