1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন!

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে প্রায় ৭ কোটি টাকার সোনা জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৮:৪৬ এএম

বাংলাদেশ এবং ভারত সীমান্তের কাছে প্রায় ৭ কোটি টাকার সোনা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার (৭ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সুন্দর সীমান্ত ফাঁড়ির কাছে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছেন দক্ষিণবঙ্গের সীমান্তের ১৯৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। তার কোমরে লুকিয়ে রাখা প্রায় ৫ কোটি রুপির বেশি মূল্যের ২৫টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চোরাকারবারি স্বীকার করে যে সে ধনতলা থানার অন্তর্গত হরিতলাপাড়া গ্ৰামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

জব্দ করা সোনাসহ ওই ব্যক্তিকে আটক করে আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।সম্প্রতিক সময়ে এটি তৃতীয় বড় ধরনের সোনা জব্দের ঘটনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জওয়ানদের সতর্কতার প্রশংসা করেছেন। ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে বিএসএফ কঠোর নজরদারি বজায় রেখেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com