1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার

টেকনাফের হ্নীলা পাহাড়ে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ৪:১৩ পিএম

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গীখালী পাহাড় এলাকায় একটি সশস্ত্র ডাকাত দলের অবস্থানের তথ্য পাওয়া যায়।

তথ্যের ভিত্তিতে বিজিবি তিন স্তরের কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযান চালায়। রাত ১১টার দিকে ডাকাত দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে এবং বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ডাকাত দলটি তাদের অস্থায়ী ঘাঁটি ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, চারটি ওয়ান শুটার গান, হ্যান্ড গ্রেনেড, মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডারসহ বিপুল অস্ত্র ও মোট ৩০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে একটি সশস্ত্র ডাকাত চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com