1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

টেকনাফে মানববন্ধন, গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার উন্নত চিকিৎসার দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০১/২০২৬ ৭:২১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় মায়ানমার সীমান্তের সহিংসতায় ছোড়া গুলিতে গুরুতর আহত স্কুলছাত্রী কিশোরী হুজাইফার উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, নিজ বাড়ির উঠানে অবস্থানকালে গুলিবিদ্ধ হওয়া হুজাইফা সম্পূর্ণ নির্দোষ। তার চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, সীমান্ত এলাকায় বারবার সহিংসতার ঘটনায় নিরীহ মানুষ, বিশেষ করে শিশু-কিশোরীরা চরম ঝুঁকিতে পড়ছে। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার এবং আহত হুজাইফার চিকিৎসায় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধন থেকে হুজাইফার সুস্থতা কামনার পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো নিরীহ মানুষ সীমান্ত সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com