1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে র‍্যাবের বিশেষ অভিযানে ৩ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফে নতুন ৫টি ইউনিয়ন করার উদ্যোগ: এমপি শাহজাহান চৌধুরীর সুপারিশে জেলা প্রশাসনের নির্দেশ ইয়াবাসহ তিন নারী আটক সিএনজির সিট কভারের নিচে লুকানো ইয়াবাসহ পাচারকারী আটক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু টেকনাফে একাধিক মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার বাঁশখালীতে ৪১০০ পিস ইয়াবা উদ্ধার, বাইকসহ কক্সবাজারের দুইজন আটক কক্সবাজারে স্ত্রী হত্যা: পরকীয়া নয়, ইয়াবা কারবার ফাঁসের আশঙ্কাই মূল কারণ! জমি ‘দখল করে’ ঘর নির্মাণ করছেন জামায়াত নেতা মালয়েশিয়ার ‘কুকুমু’ সিন্ডিকেটের শীর্ষ মানবপাচারকারী ইয়াছিন অধরা

টেকনাফে নতুন ৫টি ইউনিয়ন করার উদ্যোগ: এমপি শাহজাহান চৌধুরীর সুপারিশে জেলা প্রশাসনের নির্দেশ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ১২:২৭ এএম

টেকনাফ উপজেলার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবা ত্বরান্বিত করতে বিদ্যমান ৫টি ইউনিয়ন ভেঙে নতুন আরও ৫টি ইউনিয়ন গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

​টেকনাফ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বর্তমানের পাঁচটি ইউনিয়নকে বিভক্ত করে নতুন আরও পাঁচটি ইউনিয়ন গঠনের প্রস্তাব করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

গেলো ২৭ মার্চ এমপি শাহজাহান চৌধুরী এ মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে ডিও লেটার দিয়েছেন। তার এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুস্পষ্ট প্রস্তাবনা প্রেরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছে এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়ে জেলা প্রশাসন।

​সংসদ সদস্যের প্রস্তাবনা অনুযায়ী, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করে ‘মধ্যম হোয়াইক্যং ইউনিয়ন’, হ্নীলা ইউনিয়নকে বিভক্ত করে ‘দক্ষিণ হ্নীলা ইউনিয়ন’, টেকনাফ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘টেকনাফ উত্তর ইউনিয়ন বা লেঙ্গুরবিল ইউনিয়ন’, সাবরাং ইউনিয়নকে বিভক্ত করে ‘শাহপরীরদ্বীপ ইউনিয়ন’ এবং বাহারছড়া ইউনিয়নকে বিভক্ত করে ‘বড় ডেইল ইউনিয়ন’ গঠনের কথা বলা হয়েছে।

​এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ১১ ধারা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন ইউনিয়নগুলো গঠিত হলে টেকনাফ উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর ফলে দুর্গম এলাকার মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই প্রস্তাবনার বিষয়ে দ্রুত প্রতিবেদন ও সুপারিশ প্রেরণের জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com