1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোন আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মি, চার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন জামায়াত নেতা শাহ জালাল চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১:৪৪ পিএম

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমীর, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কক্সবাজার আইনজীবী সমিতির চারবারের সভাপতি এ কে এম শাহ জালাল চৌধুরী। তিনি বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক চাপে তাঁর পাসপোর্ট জিম্মি রাখা হয়। এতে দীর্ঘদিন বিদেশ যাত্রা থেকে বঞ্চিত হন এই জামায়াত নেতা। অবশেষে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পর গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ব্যক্তিগত এ সফরে শাহ জালাল চৌধুরী বড় মেয়ের সঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্রমণ করবেন। দীর্ঘ বিরতির পর প্রবাসী মেয়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দকে তিনি জীবনের বিশেষ অর্জন বলে উল্লেখ করেছেন।

রাজনৈতিক মহল মনে করছে, এই সফর শুধু পারিবারিক নয়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তাঁর রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com