1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী উখিয়া ভূমি অফিসে নিয়ম নয়, অবৈধ ‘লেনদেনেই’ সেবা! ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসে আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে; ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল পল্টনে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের আটক ১৪ কর্মী তিন দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ১১:৫৭ পিএম

সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার এক সাংবাদিককে মারধর করেছেন স্থানীয় জামায়াত ইসলামের এক কর্মী। প্রতিবাদ করলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককেও হুমকি দেওয়া হয়।

শুক্রবার দুপুরে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় হামলায় অভিযুক্ত জামায়াত কর্মী অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। হামলার শিকার সংবাদকর্মী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি স্থানীয় ‘দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার’ সংবাদকর্মী।

পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন বলেন, ‘মুহম্মদ ইমন খন্দকার হৃদয় জামায়াত নেতা জাকিরের জমি দখলের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। সেই থেকেই তিনি ইমনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় একটি দোকানে খাবার আনতে জাকির হোসেন হৃদয়ের গলায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে টানতে টানতে বাসার নিচে নিয়ে যান। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
লোকমান হোসেন জানান, এমন হামলা কেন করা হয়েছে— এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আমাকেও মারধরের হুমকি প্রদান করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, ‘সাংবাদিকদের হুমকির ঘটনায় জামাত নেতার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত অ্যাড. জাকির হোসেনকে ফোন দেওয়া হলে তিনি এই প্রতিবেদককে বলেন, ফোনে কোনো কথা বলব না।

চেম্বারে আসেন, সরাসরি কথা হবে। বরিশাল জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আব্দুল জব্বার বলেন, অ্যাডভোকেট জাকির হোসেন জামায়াত ইসলামের কোনো দায়িত্বশীল পদে নেই। তবে তিনি জামাতের কর্মী। এরকম ঘটনা ঘটিয়ে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com