1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ তরুণী উদ্ধার কক্সবাজারে, পাচারচক্রের ২ সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ৬:৩৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে এক তরুণীকে (২৩) উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ মে) রাতে পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী এলাকার ‘হাইপ্রিয়ান সীপাল’ নামক একটি আবাসিক হোটেল থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে নারী পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শামসুল আলম (৩৩) এবং ঝিলংজা ইউনিয়নের ঘাটপাড়া এলাকার চালক শাহ আলম (৩৪)। পাচারকাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, ওই তরুণী নিখোঁজ হওয়ার পর নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর র‍্যাবের একটি গোয়েন্দা দল প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করে জানতে পারে তাকে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেলে আটকে রাখা হয়েছে।

তথ্যের সত্যতা যাচাই করে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে হোটেলের ৬/সি নম্বর রুমে সাঁড়াশি অভিযান চালায় র‍্যাব। অভিযানে তরুণীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দুর্গম এলাকার অসহায় নারী ও তরুণীদের নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করে আসছিল। তারা চালক শাহ আলমের মাইক্রোবাসটি ব্যবহার করে তারা ভুক্তভোগীদের কৌশলে পর্যটন এলাকায় নিয়ে এসে অনৈতিক উদ্দেশ্যে বা পাচারের জন্য আটকে রাখতো।

র‍্যাব-১৫-এর কর্মকর্তা আ. ম. ফারুক জানিয়েছেন, উদ্ধারকৃত তরুণী ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: দৈনিক পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com