1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

টেকনাফ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গ্রেনেড উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ৫:০২ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড ও গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমারের সামরিক বাহিনীতে ব্যবহৃত বলে জানিয়েছে কোস্ট গার্ড।

রবিবার (১৪ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এ তথ্য জানান।

মুত্তাকীন সিদ্দিকী জানান, মাদক, অস্ত্র চোরাচালান, মানবপাচারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টেকনাফের জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত দুইটি হ্যান্ড গ্রেনেড, আটটি ৪০ মিমি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় সক্রিয় অপরাধী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ ও মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com