1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

টেকনাফে নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে এক লক্ষ ইয়াবাসহ মাদককারবারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ২:১৪ পিএম

টেকনাফের নাফ নদী সীমান্তে বাংলাদেশে মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদককারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় নাফ নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মায়ানমার থেকে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে একজন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তি মোঃ সালাম (৩৫), পিতা- ওলা মিয়া। তিনি ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, পলাতক অপর দুই পাচারকারী হলেন হ্নীলা ইউনিয়নের নেচারপার্ক এলাকার সালাম (৪০) ও ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আয়াজ (৩০)।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদক ও মানব পাচারসহ সকল প্রকার অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com