1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান

নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ৭:২০ পিএম

টেকনাফে পৃথক দুটি অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা, মিয়ানমারের ১১ হাজার কিয়াত মুদ্রা ও মাদক পরিবহনে ব্যবহৃত সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহ্ পরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি আভিযানিক দল। এ সময় নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের দুই মাদককারবারিকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে একই দিনে শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে অভিযান চালিয়ে বিভিন্ন গোপন কুঠুরি থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও মিয়ানমারের ১১ হাজার কিয়াত জব্দ করা হয়েছে।

জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত এবং আটক দুই ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com