1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

চকরিয়ায় জমি নিয়ে বিরোধে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে ভাতিজাকে পিটুনি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৯:৪২ এএম

কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু (৮০) স্থানীয় মৃত মকবুল আলীর ছেলে। অভিযুক্ত ভাতিজা আলী আহমদ (৬০)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পারিবারিক জমি নিয়ে দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে আলী আহমদ চাচা কালুর বুকে লাথি দিলে তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসীর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আলী আহমদকে আটক করলে নিহতের স্বজনেরা পুলিশের ভ্যান থামিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। তার বাড়িঘর ভাঙচুর এবং স্ত্রী পারভিন আকতারকে মারধরের অভিযোগও রয়েছে।

নিহতের ছেলে সরোয়ার আলম বলেন, তাঁর বাবাকে লাথি মেরে হত্যা করা হয়েছে, তবে গণপিটুনিতে তাঁদের পরিবার জড়িত নয়। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক আলী আহমদকে মারধরের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com