1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

সেন্ট মার্টিন ভ্রমণে এনআইডি যাচাই বাধ্যতামূলক, কালোবাজারি ঠেকাতে কড়া সিদ্ধান্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ১০:১৪ এএম

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তবে জাহাজের টিকিট নিয়ে বিড়ম্বনা ও কালোবাজারির অভিযোগ বাড়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত অনুযায়ী, টিকিটে উল্লিখিত নামধারীর জাতীয় পরিচয়পত্রের হার্ডকপি অথবা নিবন্ধিত মোবাইল নম্বর যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাচাই ছাড়া কোনো যাত্রী সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন ৬টি অনুমোদিত জাহাজ চলাচল করছে। প্রথম ১৭ দিনে প্রায় ৩০ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করেছেন। ট্রাভেল পাস ওয়েবসাইট অনুযায়ী ১৬ ডিসেম্বর একদিনেই নির্ধারিত ২ হাজার পাসের সবকটি ইস্যু হয়েছে।

জাহাজ মালিকদের তথ্য মতে, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত প্রায় সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। চাহিদা বেশি থাকায় অসাধু চক্র বাড়তি দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

কালোবাজারি রোধে প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নজরদারি জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এনআইডি যাচাই ছাড়া যাত্রী উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com