1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১১:২৫ এএম
চকরিয়ায় নিজের বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ লাইন সচল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম মওলা (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গোলম মওলা ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।
নিহতের ছোটভাই গোলাম রব্বান বলেন, কয়েকদিন আগে আমাদের বাড়ির উঠানের একটি খড়ের গাদা ( কুইজ্জা) অগ্নিকান্ডে পুড়ে যায়। তারপর থেকে বাড়িতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইন সচল করার কাজ করছিলেন বড়ভাই গোলাম মওলা।
এ সময় অসতর্কতাবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। দূর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মওলাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পূর্বে  গোলাম মওলার নামাজে জানাযা মধ্য বরইতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, বরইতলীতে বিদ্যুতায়িত হয়ে একব্যক্তির মৃত্যুর ঘটনাটি কেউ থানায় জানায়নি। পরিবার থেকে এবিষয়ে কোন অভিযোগ না থাকলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার থাকে না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com