1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

মশাল মিছিল নিয়ে ক্ষোভ, টেকনাফে বিএনপির নেতাদের পরিষ্কার বক্তব্য

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ৯:৫৫ এএম

টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ঝর্ণা চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আকতার হোসেন বাবলু, এডভোকেট সেলিমুল মোস্তফা, যুবদল আহ্বায়ক মো. কাইয়ুমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, রবিবার রাতের মশাল মিছিল নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তবে এ ঘটনায় বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। তারা আরও বলেন, আগামী ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দলের সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com