1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ১১:৩২ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, চকরিয়া-পেকুয়া ব্যাপক উন্নয়ন করেছিল বিএনপি সরকার। উন্নয়ন অব্যাহত রাখতে ফের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ভোটাররা তাকে জয়যুক্ত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) এ মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৪ জন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। ঘোষিত তপশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচার শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com