1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের রাজনীতি থেকে বেরুতে হবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ৪:২০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার ও প্রশাসনের বিএনপির প্রতি ঝুঁকে পড়ার জামায়াত-এনসিপির অভিযোগের ব্যাপারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের যে পরিস্থিতি তাতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো আছে। কারও বা কোন দলের কোন অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারেন। তবে অভিযোগটা অবশ্য বস্তুনিষ্ঠ হতে হবে।

মঙ্গলবার রাত ৮ টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে হাওয়ার উপর অভিযোগ করা ঠিক নয়; এটা গণতান্ত্রিক চর্চা নয়। পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিম সহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার পরিকল্পনা করেছেন। এরই আলোকে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারীর মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দ্যেশে কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি আকাশ পথে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com