1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১০:৫৯ পিএম

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৪২) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মাগরিবের সময় ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোনা পাড়া এলাকায় অভিযুক্ত জাহাঙ্গীরের দোকানে যায় শিশুটি। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফেরার পর শিশুটির আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। পরে রক্তের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলে সে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ঘটার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লেও একটি প্রভাবশালী চক্র তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে চার দিন ধরে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তাঁদের দাবি, কারা অভিযুক্তকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তা তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

পুলিশ বলছে, ঘটনার পর থেকে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত ছিল। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে।

ওসি এটিএম সিফাতুল মাজদার hআরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com